২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবক আটক

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার কল্পলোক এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 01:39 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

তারা হলেন- বাঁশখালী উপজেলার মোক্তার আলীর ছেলে আবদুল মান্নান (২৫) ও মৃত শাহ আলমের ছেলে আবদুল আজিজ (৩০)।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কল্পলোক আবাসিক এলাকার সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে একটি বন্দুক, একটি শাটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।