২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 08:49 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

বুধবার ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অহিদুর রহমান (৬০) উপজেলার দক্ষিণ আলকরা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বাজারের কবুতর ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে অহিদুর মোবাইল ফোনে কথা বলতে বলতে আলকরা এলাকায় রেল লাইন দিয়ে হাঁটছিলেন। এসময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

লাকসাম জিআরপি থানার ওসি আহসান হাবীব জানান, একটি দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। তবে বিস্তারিত তথ্য তাদের জানা নেই।