রংপুরে রিকশাচালককে কুপিয়ে খুন
রংপুর নগরীতে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে খলিফাটারি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার নাহিদ নামে এক ব্যক্তি দলবল নিয়ে সুমনকে কুপিয়ে আহত করে।
এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টায় মারা যান তিনি।
হাসপাতালের পরিচালক চিকিৎসক আব্দুল কাদের খান বলেন, “ মাথায় ধারালো অস্ত্রের আঘাতের কারণে সুমনের মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় সুমনের বাবা আবদুল কুদ্দুস থানায় নাহিদের নামে একটি হত্যা মামলা করেছেন বলে জানান পুলিশ পরিদর্শক মিজান।
