২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

চট্টগ্রামের ফৌজদারহাট ও পাহাড়তলী এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, বুধবার সকালে ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী, তার বয়স আনুমানিক ৫০ বছর। অন্যজন যুবক। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ কর্মকর্তা ইয়াসিন ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসে কাটা পড়ে ওই নারী নিহত হন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের কাছে কর্ণফুলী এক্সপ্রেসে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে রেলওয়ে থানার এসআই খালেদ কায়সার জানান।

নিহত যুবক দুর্ঘটনার সময় মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান।