চট্টগ্রামে দুর্ঘটনায় সৌদিয়ার চালক নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাস চালক নিহত হয়েছেন।
মহাসড়ক পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান জানান, বুধবার সকাল ৬টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার রুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বাসযাত্রী আহত হন।
"তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।"
ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখী কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাস চালক আলী মারা যান বলে পরিদর্শক মেহেদী জানান।
