২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২ জেলেকে সাজা

সিরাজগঞ্জে যমুনা নদীতে জাটকা ইলিশ ধরার অভিযোগে দুই জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 09:44 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

জেলা মৎস্য কর্মকতা হরেন্দ্র নাথ সরকার জানান, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সিমলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় এ অভিযান পরিচালনা করে জেলা মৎস্য অধিদপ্তর।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী গ্রামের আব্দুল জলিলের ছেলে আলাল (৩২) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে জুয়েল (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন জানান, যমুনা নদী থেকে জাটকা ইলিশ ধরার অপরাধে আলালকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং জুয়েলকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। এ সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩০ কেজি জাটকা ইলিশ আটক করা হয়।

পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।