২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষানটেকে খুন: এক আসামি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে খুনের ঘটনা ধামাচাপা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে পুলিশের ২০ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরদিনই এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 03:51 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

পুরনো খবর:

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা
উত্ত্যক্তের প্রতিবাদকারী খুন হওয়ার পর ১৯ পুলিশ বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান, মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল থেকে শরিফ হোসেন ওরফে চক্কাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চক্কা গত বৃহস্পতিবার উত্ত্যক্তকারীদের প্রতিবাদ করায় খুন হওয়া নাসির উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, তাকে টাঙ্গাইল থেকে ঢাকায় আনা হচ্ছে।”  

গত ৯ অক্টোবর মামাত বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা নাসিরকে (২৫) পিটিয়ে হত্যা করে। ওই দিন ভাষানটেক থানায় একটি মামলা হলেও তিন দিনেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

অভিযোগ ওঠে, ওই ফাঁড়ির পুলিশ সদস্যদের সঙ্গে বখাটেদের সখ্য রয়েছে এবং এরা ভাষানটেক এলাকায় একের পর এক অপরাধ ঘটিয়ে থাকে।

এমন অভিযোগের পর দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে ১৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় ভাষানটেক ফাঁড়ির একজন এসআই, পাঁচজন এএসআই ও ১৩ জন কনস্টবলকে সাময়িক বরখাস্ত করাসহ ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবীকে প্রত্যাহার করা হয়।