২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পচা ডিম বহনের অভিযোগে গাজীপুরে আটক ৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি খামার থেকে পচা ডিম ঢাকায় পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

এসম হ্যাচারি থেকে ডিম বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ভ্যানচালক তাজুল ইসলাম (৩২) এবং শ্রমিক কুতুব উদ্দিন (৩৫) ও হেবজু মিয়া (২০)।

জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুনুর রশিদ জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হোতাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসআই হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারিশ পোল্ট্রি অ্যান্ড হেচারি থেকে পচা ডিম ঢাকায় পাচার হচ্ছে খবর পেয়ে ডিমবাহী পিক-আপটি আটক করা হয়। পরে ভালো ও পঁচা মিলে সাড়ে ১৭ হাজার ডিমসহ পিক-আপটি জব্দ করা হয়। ডিমগুলো ঢাকার তেজগাঁওয়ে আবুল কাশেমের আড়তে নেওয়া হচ্ছিল।

নারিশ পোল্ট্রি ও হেচারির ডেলিভারি অফিসার জনি মাঝি ও স্টোর অফিসার রিপন কুমার বিশ্বাস জানান, তাদের ওই খামার থেকে সোমবার বিকেলে ঢাকার তেজগাঁওয়ের ফয়সাল ট্রেডার্সের নামে ওই ডিমগুলো সরবরাহ করা হয়েছে। সেখানে ভালো ডিমের সাথে কিছু ‘রিজেক্টেড’ ডিম ছিল।