হল বন্ধ রেখেই রুয়েটে ভর্তি পরীক্ষা
শিবির-পুলিশ সংঘর্ষের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ অক্টোবরই অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হবে।
“তবে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষে আবাসিক হল খুলে দেওয়াসহ একাডেমিক কাজ ও ক্লাস শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।
গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ আট নেতাকর্মীকে আটকের জের ধরে শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতিতে সামাল দিতে পূজা ও ঈদের ছুটি এগিয়ে এনে ২০ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পূজা ও ঈদের ছুটি ১ অক্টোবর শুরু হয়ে ১৩ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।
