বরিশালে ডাকাত সন্দেহে পিটুনি, নিহত ১
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা।
আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, রাতে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকানের দেয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল ডাকাত। বাজারের নিরাপত্তা প্রহরী মোস্তফা হাওলাদার ঘটনা দেখে ফেললে তাকে মারধর করে ডাকাতরা।
“এ সময় মোস্তফার চিৎকারে স্থানীয় জনতা ছুটে আসে। ডাকাত দলের সদস্যরা পালানোর সময় একজনকে ধরে বেদম পিটুনি দেয় স্থানীয় জনতা।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, ওই ফোনের মাধ্যমে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
