বাগেরহাটে দুই কসাইয়ের সাজা
অসুস্থ রোগাক্রান্ত গরু জবাই এবং মহিষের মাংসকে গরুর মাংস বলে বাজারে বিক্রির চেষ্টার অভিযোগে বাগেরহাটে দুই কসাইকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন সোমবার ভোরে সাজার এ আদেশ দেন।
তিনি জানান, রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে মো. বেল্লাল হাওলাদার (৩৪) নামের এক কসাইকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
তারা দুজনেই বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা।
শেখ মহিউদ্দিন বলেন, শহরের প্রধান বাজারের কসাইখানায় রোগাক্রান্ত গরু এবং মহিষ জবাই করে বিক্রির খবর পেয়ে ভোর ৫টার দিকে বাজারে অভিযান চালানো হয়। সেখানে একটি রোগাক্রান্ত গরু এবং গরুর মাংসের সঙ্গে মেশানো মহিষের পাঁচ মন মাংস পাওয়া যায়
“দুজনেই তাদের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় তাদের সাজা দেওয়া হয়েছে।”
রোগাক্রান্ত গরুটি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক মো. রোকনউদ্দিনের জিম্মায় রাখা হয়েছে। জব্দ করা মহিষের মাংস সঠিক তথ্য দিয়ে বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে বলে নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান।
