মুন্সীগঞ্জে কারেন্ট জালসহ আটক ১
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি এক জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
মুন্সীগঞ্জ সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু জানান, সোমবার ভোরে
এ অভিযানের পর সকালে সদর উপজেলার চিতলিয়া বাজারে আরেকটি অভিযানে ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।
উদ্ধার করা কারেন্ট জাল মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে পুড়িয়ে দেয়া হয় বলে জানান তিনি।
প্রজনন মৌসুমে ১৫ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ শিকার, বহন ও বাজারে বিক্রি করা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশ শিকার রোধ করতেই অভিযান চালানো হয় বলে মৎস্য কর্মকর্তা শাহজাদা জানান।
