২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

মাদারীপুরের রাজৈরে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 10:47 AM

Updated : 22 Aug 2022, 07:18 PM

নিহত হরিচাঁন মণ্ডল (৪০) উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা গ্রামের বাসিন্দা।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে হরিচাঁন বাড়ির উঠানের টিউবওয়েলে যান। এ সময় সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে তুলে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং কুপিয়ে ও গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায়।

জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে পরিদর্শক আরশেদ জানান।

পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”