২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পুলিশের অস্ত্র উধাও: ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় একটি পূজামণ্ডপে পুলিশের অস্ত্র খোয়া যাওয়ার এক জনকে আটক করেছে পুলিশ ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 08:27 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

আটক সুসময় চাকমা (৪০) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ) কর্মী।

রোববার দুপুরে পানছড়ি বাজার থেকে তাকে আটক করলেও অস্ত্রটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, গত ৩ অক্টোবর রাতে পানছড়ি উপজেলার একটি পূজামণ্ডপে দায়িত্বরত কনস্টেবল লক্ষ্মীকুমার চাকমার কাছ থেকে একটি এসএমজি চুরি হয় ।

এঘটনায় আটককৃত সুসময় চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জেলা কারাগারের পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার ।

পানছড়ি থানার ওসি আব্দুস সামাদ মোড়ল জানান, চুরি হওয়া এসএমজিটি এখনও উদ্ধার করা যায়নি, অভিযান চলছে ।

ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক অংগ্য মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত না থাকার পরও আমাদের কর্মীকে অগণতান্ত্রিক ও অন্যায়ভাবে আটক করেছে পুলিশ ।”

পুরনো খবর:

খাগড়াছড়ির পূজামণ্ডপ থেকে পুলিশের অস্ত্র উধাও