২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির পূজামণ্ডপ থেকে পুলিশের অস্ত্র উধাও

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় একটি পূজামণ্ডপে দায়িত্বরত পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার কুড়াদিয়া ছড়া পূজামণ্ডপে এঘটনা ঘটে।

শেখ মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মণ্ডপে দায়িত্বরত পুলিশের নায়েক লক্ষ্মী কুমার চাকমা সকালে তার কাছে থাকা এসএমজি (সাবমেশিনগান) খুঁজে পাচ্ছেন না বলে জানান।

“ওই পুলিশ সদস্যের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে নজরদারিতে রাখা হয়েছে। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে জনপ্রতিনিধিদের মাধ্যমে চেষ্টা চলছে।”

লক্ষ্মী কুমার চাকমা পার্বত্য চট্টগ্রামের সাবেক গেরিলা শান্তি বাহিনীর সদস্য ছিলেন। ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি হলে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি।

কর্তব্যে অবহেলার অভিযোগে লক্ষ্মীর বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।