২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে চা শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ

হবিগঞ্জের রশিদপুর চা বাগানের শ্রমিকদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।  

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 08:05 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাহুবল উপজেলার জেলা হিন্দু মহাজোট, যুব মহাজোট, জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন।

মানববন্ধনে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, প্রদীপ দাশ সাগর, পীযুষ চক্রবর্তী প্রমূখ।

গত পাঁচ অক্টোবর সন্ধ্যার পরে চা বাগানের শ্রমিকদের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা।

ওই দিন রাতে বাহুবল উপজেলায় ডানকান ব্রাদার্সের মালিকানাধীন রশিদপুর চা বাগানের পুজামণ্ডপে স্থানীয় সুন্দাটিকির গ্রামের কয়েক যুবক নারী শ্রমিকদের উত্ত্যক্ত করে করে। প্রতিবাদ করায় চা শ্রমিকদের মারধর করে ওই যুবকরা।

রোববার সকালে আবারো সুন্দাটিকি গ্রামের লোকজন জয়রাম নোহান নামে এক চা শ্রমিককে মারধর করে এবং চা শ্রমিকদের উপর হামলা চালিয়ে তাদের বাড়িতে ভাংচুর চালায় ও অগ্নিসংযোগ করে।