গাজীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাতির মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তাকৃত বাবুল হোসেন (২৬) উপজেলর কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার এসআই আশরাফুল আলম জানান, রোববার বিকেল ৫টার দিকে বাবুলকে তার বাড়ি থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের সময় বাবুলের কাছ থেকে একটি অবৈধ পিস্তল, দুই রাউন্ড গুলি, পিস্তলের একটি ম্যাগজিন, একটি পাইপগান ও আট কার্টন বিদেশি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
“তিনি এলাকায় বাবুল ডাকাত বলেই বেশি পরিচিত। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় ডাকাতি মামলা রয়েছে। ওই মামলা জামিনে রয়েছেন বাবুল।”
