ভারতে পাচারকালে নারী-শিশুসহ আটক ১৩
ভারতে পাচারের সময় বেনাপোল থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।
আটক ১৩ জনের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিনটি শিশু রয়েছে। তবে অভিযানে পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবির টহলদল।
আটকরা ঢাকার পল্লবী ও সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানের বাসিন্দা।
সুবেদার সামছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাচারের চেষ্টার খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল থানার ওসি পরিদর্শক অপূর্ব হাসান জানান, অবৈধ পারাপারের অভিযোগে আটক ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাদের যশোরের আদালতে পাঠানো হবে।
