২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাস চাপায় চাচা-ভাতিজা নিহত

সিলেটের সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাটে মাইক্রোবাস চাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় কাজির গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার সরদার মাটি গ্রামের নাছির উদ্দিনের ছেলে আমির হোসেন (৫৫) এবং একই গ্রামের শরীফ উদ্দিনের ছেলে ফারুক আহমদ (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী একটি মাইক্রোবাস কানাইঘাট উপজেলার কাজির গ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আমির হোসেন।

নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান ওসি।