২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ায় বাসের ধাক্কায় দম্পতি নিহত

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বেলপুকুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি সফিউল আলম জানিয়েছেন।

নিহতরা হলেন- নগরীর মতিহার থানার মীর্জাপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে আক্তারউজ্জামান শাহিন (২৮) এবং তার স্ত্রী রাণী খাতুন (২৪)।

রাণীর বাড়ি বাগমারার তাহেরপুরে। ঈদের পর দাওয়াতে গিয়ে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে শাহীন ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহিন ও রাণীর মোটর সাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে তারা দুইজনই রাস্তার ওপর ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।