চট্টগ্রামে আগুনে পুড়েছে তিন দোকান
চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্যা পুকুরপাড় এলাকায় তিনটি দোকান আগুনে পুড়ে গেছে।
শনিবার ভোরের এ অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ সিংহ।
তিনি জানান, রাত পৌনে চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর ভোর সোয়া ৫টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।
আগুনে একটি সেমিপাকা রিকশা গ্যারেজ, একটি স্টিল ওয়ার্কশপ এবং একটি কাঁচা চায়ের দোকান পুড়ে গেছে বলে জানান প্রহ্লাদ সিংহ।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
