যশোরে ট্রাকচাপায় নিহত ৪
যশোরের অভয়নগরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।
অভয়নগর থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, শনিবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
“নওয়াপাড়ার পীর বাড়ির সামনে পাটবোঝাই একটি ট্রাক বিপরীতমুখী অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারীসহ চারজন নিহত হন।”
নিহতরা হলেন- অটোরিকশাচালক অভয়নগরের রাজঘাট সাহেবপাড়ার রনি (৩০) ও রাজঘাট গ্রামের বদিয়ার (৪০), নড়াইলের আখের হাট গ্রামের মিঠু বিশ্বাস (৩০) ও খুলনার ফুলতলার রোকেয়া (৩৫)।
আহত তিনজন হলেন- খুলনার ফুলতলার ধামালিয়া গ্রামের সালেহা বেগম (৪০), তার মেয়ে ইয়াসমিন (১২) ও অভয়নগরের রাজঘাটের নাঈমুল ইসলাম (৩০)
তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
