২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে বেনাপোলে নারী-শিশুসহ আটক ২৪

অবৈধ পথে ভারতে পাচারের সময় বেনাপোল থেকে নারী ও শিশুসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 11:00 AM

Updated : 22 Aug 2022, 07:17 PM

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান, শুক্রবার রাতে পুটখালি সীমান্তের চরের মাঠ, বালুর মাঠ ও মসজিদ পোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আটক ২৪ জনের মধ্যে ১২ জন পুরুষ, আটজন নারী ও চারটি শিশু রয়েছে। তবে পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি।”

আটকরা গোপালগঞ্জ, খুলনা, মাদারীপুর, বরিশাল, নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

আটকদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, অবৈধ পারাপারের অভিযোগে আটক ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।