২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও ছয় জনকে আটক করেছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 10:32 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

শুক্রবার উজিরপুরের ইছলাদী এলাকায়  এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো- উজিরপুরের রাখালতলা গ্রামের বাদশা বেপারী (২৩), সুমন বেপারী (২২) ও আশরাফুল হক (২০), মুন্ডুপাশা গ্রামের রনি হাসান (২৮), কেসপকাঠি গ্রামের মেহেদী হাসান (২৪) ও আনোয়ার হোসেন (৫৫)।

র‌্যাব ৮-র উপ-অধিনায়ক মেজর আদনান জানান, ইছলাদী এলাকায় কষ্টি পাথরের মূর্তি বেচাকেনার গোপন সংবাদ পেয়ে র‌্যাব ঘটনাস্থলে অবস্থান নেয়।এ সময় ওই  ছয় জনকে আটক করে তাদের সঙ্গে থাকা বড় ব্যাগ তল্লাশি করে ৫৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়।