বদিউল আলম চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক বদিউল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মারক সংকলনের প্রকাশনা উপলক্ষে চট্টগ্রামে মহানগরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ বলেন, “বদিউল আলম চৌধুরী ছিলেন রাজনীতির একজন অনুকরণীয় দৃষ্টান্ত। রাজনীতির প্রতি সাধারণ মানুষের মধ্যে যে বিরাগ কাজ করছে তার দূর হয়ে যাবে যদি তার মতো মানুষদের পাদ প্রদীপের আলোয় নিয়ে আসা হয়।”
এমন মানুষদের জীবিতকালে প্রাপ্য সম্মান দিতে না পারা চলমান রাজনীতির চরম ব্যর্থতা উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন,” বদিউল আলম চৌধুরী ছিলেন সুস্থ ধারার রাজনীতির উজ্জ্বল নক্ষত্র।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালিক, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, বদিউল আলম চৌধুরীর দ্বিতীয় সন্তান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাজনীন কাউসার চৌধুরী।
