২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসের সংর্ঘষ: আহত ১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় দুটি বাসের সংঘর্ষে অন্তত ১৩ যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 09:27 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শুক্রবার বিকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতহদের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।  

গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস ভবেরচর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে পিছন ধাক্কা দিলে বাসটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় দুই বাসের অন্তত ১৩ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে, অন্যদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাস দুটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে বলে জানান ওসি।