কাশিয়ানীতে ৪টি দোকান ভস্মীভূত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজারে আগুনে চারটি দোকান ঘর ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) হুমায়ূন কবীর জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই বাজারের সেন্টু সরদারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে আরো তিন ব্যবসায়ীর দোকান ঘর পুড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে চারটি দোকানে রক্ষিত নগদ টাকা, পেট্রোল, ডিজেল, টিভি, ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেন্টু সরদার জানান, তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
