২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ট্রলারডুবি: ১৬০ যাত্রী উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় ডুবে যাওয়া ট্রলারের ১৬০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার করা যায়নি ট্রলারটি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 12:48 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

কোনো যাত্রী নিখোঁজ কিংবা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, নলচিরা ঘাট থেকে ছেড়ে আসা ট্রলারটি বেলা ১২টার দিকে চেয়ারম্যান ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। এ সময় যাত্রীদের কেউ কেউ সাঁতরে ওঠে আসতে সক্ষম হয়।

“স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ১৬০ যাত্রীকে উদ্ধার করেছে।

"তীব্র স্রোতের কারণে পানির নিচে তলিয়ে যাওয়ায় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। স্রোতের তীব্রতা কমলে ট্রলার উদ্ধারে আবার চেষ্টা চালানো হবে"

আর কোনো যাত্রী নিখোঁজ রয়েছে কিনা খবর পাওয়া যায়নি। ট্রলার উদ্ধার হলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।