রাষ্ট্রপতির ওহুদ যুদ্ধক্ষেত্র পরিদর্শন
হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মদিনায় ওহুদ যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন।
ফাইল ছবি
হিজরি তৃতীয় সনে মদিনার নিকটবর্তী ওহুদ পাহাড়ের কাছে কুরাইশদের সঙ্গে যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওহুদ পরিদর্শনের সময় রাষ্ট্রপতি ইসলামের শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ওহুদ পরিদর্শন শেষে মসজিদুল কুবা, সমজিদুল কিবলাতাইন এবং মসজিদুল জুম্মায় নফল নামাজ পড়েন রাষ্ট্রপতি। বাংলাদেশের শান্তি, অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতও করেন তিনি।
রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং সফরসঙ্গীরা এসময় উপস্থিত ছিলেন।
শুক্রবার রাতে আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।
