২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৬৮ জেলে দণ্ডিত

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালে ১৩ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অপর ৫৫ জেলেকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 09:56 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বুধবার ভোর রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বরিশাল জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড, পুলিশ ও জেলা প্রশাসন।

বরিশাল জেলা মৎস কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, বরিশালের উজিরপুর, মেহেন্দিগঞ্জের সন্ধ্যা  ও মেঘনা নদীতে  অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ উদ্ধার হয়।

এছাড়া গৌরবদী, ধুলখোলা, আবুপুর ও মুলাদী থেকে আটক ৫৫ জেলেকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে বলে জানান জেলা মৎস কর্মকর্তা।

প্রজনন মৌসুমে দেশে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার।