২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত

ভারতে কারাভোগ শেষে  শেরপুর সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে করেছে বিএসএফ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 09:02 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তাদের হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি।

এরা হলেন, শ্রীবরদীর রানীশিমূল গ্রামের ভুট্টু মিয়া, নালিতাবাড়ীর বুরুঙ্গা গ্রামের আব্বাস আলী, ঝিনাইগাতীর রাংটিয়া গ্রামের আলমাস ফারুক, নাচন মুহুরী গ্রামের মোস্তফা রেজা এবং সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার আবুল হাশেম ও কিশোরগঞ্জের অষ্টগ্রামের শোকর আলী।

হাতিপাগাড় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আলমগীর হোসেন জানান, ওইসব বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর বুধবার ছাড়া পান। বৃহস্পতিবার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে ফেরত দেয় বিএসএফ।