বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই বাসের সংঘর্ষের পর একটি ভ্যানকে ধাক্কা দিলে অজ্ঞাত পরিচয় ভ্যান চালক (৪৫) নিহত হয়েছেন, আহত হয়েছেন বাস দুটির অন্তত ১০ যাত্রী।
বৃহস্পতিবার বিকালে কোনবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ । আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার এএসআই মাজেদুল ইসলাম জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী কেয়া পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তুহিন এন্টার প্রাইজের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় রাস্তার পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয় কেয়া পরিবহনের বাসটি। এতে ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।
বাস দুটি আটক করা গেলেও চালক এবং সহকারীরা পালিয়ে গেছে বলে জানান এএসআই মাজেদুল।
