২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ঈদগাহসহ শতাধিক বাড়িঘর

ব্রহ্মপুত্রের পানি কমতে থাকায় স্রোতের টানে গত ২৪ ঘণ্টার অব্যাহত ভাঙনে গাইবান্ধার ফুলছড়ির কামারপাড়া ঈদগাহসহ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 06:05 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

উপজেলার সিংড়িয়ায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধেও ভাঙন শুরু হয়েছে।

গৃহহারা পরিবারের লোকজন সহায়-সম্বল হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। হুমকির মুখে পড়েছে ফুলছড়ি ডিগ্রি কলেজ, ফুলছড়ি সিনিয়র মাদ্রসা, দু’টি মন্দিরসহ ওই এলাকার ৫ শতাধিক পরিবার।

বৃহস্পতিবার ভাঙন এলাকায় গিয়ে দেখা গেছে, নদীগর্ভে বিলীন হয়ে গেছে ২০০ গজ এলাকা।

গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু বলেন, মঙ্গলবার বিকালে হঠাৎ ব্র‏হ্মপুত্র রুদ্ররূপ ধারণ করে। এ সময় কামারপাড়া ঈদগা মাঠের অর্ধেক নদীতে চলে যায়।

মাঠ সংলগ্ন অর্ধশতাধিক ঘরবাড়িও ভাঙতে শুরু করে। ফুলছড়ি-বরমতাইর সংযোগ সড়কটিও হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল মিয়া জানান, ভাঙন ঠেকাতে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। সিংড়িয়া পয়েন্টে বাঁধ রক্ষার তৎপরতাও শুরু হয়েছে।