২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি পুকুরে বিষ দিয়ে প্রায় কোটি টাকারে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 04:40 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

বুধবার রাতে মানিকদাহ ইউনিয়নের সাদীপুর গ্রামে সুজন সাহার পুকুরে বিষ দেয়া হয়।

সুজন সাহা জানান, একটি বেসরকারি সংস্থা থেকে ৫০ লাখ টাকা ঋণ নিয়ে গত জুন মাসে তিনি ১ লাখ ৫০ হাজার কৈ মাছের পোনা ছাড়েন পুকুরে। বুধবার রাতে কে বা কারা পুকুরে বিষ দেয়।

আর এক মাস পর কৈ মাছ বিক্রি করে দেড়-দুই কোটি টাকা বিক্রি করা যেত বলে দাবি করছেন তিনি।

এ ব্যাপারে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ভাঙ্গা থানার ওসি নাজমুল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।