২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশক সৈয়দ শফির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রামের প্রকাশনা সংস্থা দি আর্ট প্রেস ও বইঘরের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মাদ শফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 04:35 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকির শ্বশুর মোহাম্মাদ শফি বার্ধক্যজনিত রোগে ভুগে বৃহস্পতিবার ভোরে মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।

তার মৃত্যুর খবরে দুপুরে তাদের ঢাকা ক্যান্টনমেন্টের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, “প্রধানমন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।”

তারিক আহমেদ সিদ্দিকি প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার দেবর।

পরিবারের সদস্যরা জানান, সৈয়দ মোহাম্মাদ শফি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

Image
সৈয়দ মোহাম্মাদ শফি

সৈয়দ মোহাম্মাদ শফি

তার মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন ছাড়াও অনেকেই ক্যান্টনমেন্টের বাসায় আসেন তাকে শেষবারের মতো দেখতে।

চট্টগ্রামের সন্তান শফি দুই মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।