২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাওয়াত খেয়ে অসুস্থ নৌমন্ত্রী

ঈদে মাদারীপুরে নিজের এলাকায় এসে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 04:29 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম রাজীব জানান, বুধবার রাতে মন্ত্রীর বেশ কয়েকবার বমিও হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল রাতে মন্ত্রী মহোদয় কয়েকবার বমি করেছেন। রাতেই সিভিল সার্জনসহ আমরা কয়েকজন চিকিৎসক বাসায় গিয়ে তাকে দেখে এসেছি। তার ফুড পয়জনিং হয়েছে।”

অখিল জানান, বৃহস্পতিবার সকালেও তারা মন্ত্রীকে দেখে এসেছেন। তিনি বিশ্রামে আছেন।

পরিবারের সঙ্গে ঈদ করতে কয়েকদিন আগে নিজের নির্বাচনী এলাকা মাদারীপুরে আসেন মন্ত্রী শাজাহান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তার ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান বলেন, “বুধবার উনি কয়েকজন আত্মীয়র বাসায় গিয়েছিলেন, সেখানে খাওয়া-দাওয়া করেছেন। রাতে সমস্যা শুরু হলে চিকিৎসক এসে দেখে গেছেন।”

শাজাহান খান এখন ‘ভালো আছেন’ বলে ওবায়দুর জানান।