২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক না পেয়ে স্ত্রী হত্যার অভিযোগ

জামালপুর সদর উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 02:30 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাস্টসিঙ্গায় এ ঘটনা ঘটে।

নিহত শিলা পারভীন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামের আবু বক্কর সিদ্দিকীর মেয়ে।

ঘটনার পর থেকে তার স্বামী আল আমীন (২৩) পলাতক।

স্থানীয়দের বরাত দিয়ে এস আই কবীর জানান, বছর দুই আগে প্রেম করে বিয়ে করেন শিলা ও আল আমিন।

বিয়ের পর থেকেই আমিন যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন বলে শিলার বাবা আবু বক্কর সিদ্দিকীর অভিযোগ।

এস আই কবীর বলেন, “বৃহস্পতিবার সকালে যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আল আমিন পিটিয়ে ও শ্বাসরোধ করে শিলাকে হত্যা করে বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছে।”

খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এস আই কবীর জানান।