২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এলাকার আধিপত্য নিয়ে মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 12:35 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

মাদারীপুর থানার ওসি এমদাদুল হক জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত খা (২৮) বলাইরচরের হাফেজ খার ছেলে।প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।  

আহতদের মধ্যে ছয়জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি এমদাদুল হক জানান, ওই এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় গোলাপ খাঁ ও মফেজ খাঁর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তারা ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময়ে হাতবোমাও ফাটানো হয়। 

সংঘর্ষের মধ্যে শাহাদাত নিহত ও অন্তত দশজন আহত হন।

শাহাদাতের বাবা হাফেজ খা অভিযোগ করেন, তার প্রতিবেশী গুলাপ খা, নাসির, গিয়াস লোকমানসহ শতাধিক লোক গভীর রাতে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। তারা শাহাদাতকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় এবং তাকে বাঁচাতে গিয়ে আরো ১০/১২ জন আহত হন।