২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মাইক্রো চাপায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 01:45 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

ফুলপুর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইমাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, হাফিজ উদ্দিন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে হালুয়াঘাট অভিমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে