২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক বিরোধের জেরে শ্যালককে কুপিয়ে হত্যা করেছে ব্যক্তি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 01:33 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

গফরগাঁও থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, বুধবার সকালে উপজেলার কুদরতের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মির্জা (২৫) নামা উথুরা এলাকার মকবুল মির্জার ছেলে।

ওসি বলেন, সকাল ১০টার দিকে সোহেল মির্জা বাড়ি থেকে পাশের বাজারে যাচ্ছিলেন। পথে কুদরতের মোড়ে তার ভগ্নিপতি বুলবুল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে সোহেলকে গুরুতর আহত করে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহসীন তারেক মৃত ঘোষণা করেন।

পারিবারিক বিরোধের জের ধরে সোহেলকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।