২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে মার্কেটে পুড়ল ২৫ দোকান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মার্কেটে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 11:46 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আমিরুল ইসলাম জানান, ঈদের পরদিন মঙ্গলবার রাত ৯টার দিকে শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজের সামনে ওই মার্কেটে আগুন লাগে।

হাজীগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিদ্ধিরগঞ্জ ডিএনডি পাম্প হাউজের সামনে ইরিগেশন খাল দখল করে গড়ে তোলা ওই মার্কেটে আসবাব ও কাপড়সহ বিভিন্ন পণ্যের ২৫টি দোকান ছিল বলে এলাকাবাসী জানায়।

এর মধ্যে একটি আসবাবের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।

ঈদের ছুটির কারণে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিরুল ইসলাম জানান।