২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তর ফরিদপুরের বড় জামাত আটরশিতে

ঈদ উল আজহায় ফরিদপুরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের চাঁনমারীতে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

এদিকে বৃহত্তর ফরিদপুরের সবচেয়ে বড় জামাত হয় আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে।

প্রধান জামাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

আটরশির ঈদ জামাতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে পীরজাদা খাজা মাহফুজুল হক ও মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী মোনাজাত পরিচালনা করেন।

এরপর বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।