ঈদে দরিদ্রদের সহায়তা
পটুয়াখালির গলাচিপা ও দশমিনা উপজেলায় ঈদে ব্যক্তি উদ্যোগে অবহেলিতদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান সাঈদ মোহাব্বত।
এ দুই উপজেলায় তিনি গত কয়েক দিনে ১২টি গরু ছাড়াও কাপড় ও নগদ অর্থ বিতরণ করেন বলে জানিয়েছেন।
কামরান সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি মোট ১৪টি গরু ক্রয় করেছেন। এরমধ্যে দুটি কোরবানি দেওয়া হবে তার বাড়িতে। বাকি ১২টি বিতরণ করেছেন দরিদ্রদের মধ্যে।
বিতরণ করা ১২টি গরুর মধ্যে দুইটি দশমিনায় এবং ১০টি গলাচিপায় দেয়া হয়।
তিনি জানান,জেলার ১৫টি আশ্রায়ন প্রকল্পে এবং গলাচিপা আইডিয়াল স্কুলে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন।
এছাড়া দুর্গা পূজায় গলাচিপায় হিন্দুদের মধ্যে ২৫০টি শাড়ি বিতরণ করেছেন বলেও তিনি জানান।
বিতরণের সময় তার সঙ্গে ছিলেন যুবলীগ নেতা ফিরোজ, লিংকন প্রমুখ।
