২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্রসহ আটক ৪

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 02:42 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

আটকরা হলেন- সদর উপজেলার বাঁকাল ইসলামপুর গ্রামের আজিজুল হক (৪৯), কল্যাণপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩০), আব্দুস সামাদ (৩৮) ও শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের আব্দুল জলিল (৫০)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আজমল হোসেন জানান, রোববার সকালে উপজেলার কল্যাণপুর গ্রামে অস্ত্র বেচাকেনা হচ্ছে বলে গোপনে খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

এ সময় চারজনকে আটক করে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি শাটার গান, দুইটি ম্যাগজিন, দুই রাউন্ড পিস্তলের ও এক রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, "আটকদের মধ্যে দুইজন অবৈধ অস্ত্রের ব্যবসা করেন। তাদের জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হবে জানান তিনি।