২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাকসামে ট্রেন লাইনচ্যুত

কুমিল্লার লাকসামে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঈদযাত্রার মধ্যে নোয়াখালী ও চাঁদপুরের সঙ্গে অন্য জেলার রেল যোগাযোগ চার ঘণ্টা বন্ধ ছিল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 09:08 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

শনিবার সন্ধ্যা ৬টায় লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে বলে জংশনে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর মাসুদ সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, কুমিল্লা থেকে নোয়াখালীগামী সমতট এক্সপ্রেস ট্রেনটি পয়েন্ট (লাইন) মেলাতে ভুল করে চট্টগ্রাম লাইনে উঠে যায়। চালক ট্রেনটি নিয়ন্ত্রণের চেষ্টার সময় এর শেষ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

রাত ১০টায় ট্রেনটি তোলা হলে এই দুই রুটে ট্রেন চলাচলের পথ নির্বিঘ্ন হয় বলে লাকসাসের স্টেশন মাস্টার দিদারুল আলম জানিয়েছেন।