২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

বন্দরনগরী চট্টগ্রামের বিমানবন্দর সড়কে কভার্ড ভ্যানের ধাক্কায় টেম্পু আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 12:37 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

নিহত মো. সাগর (১৮) পটুয়াখালীর গলাচিপার নলুয়া বাজার এলাকার আবুল বালির ছেলে। তিনি নগরীর ইপিজেড এলাকায় থাকতেন।

বন্দর থানার এসআই হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার গভীর রাতে বন্দর থানার কাছে সড়কের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পারভিন আক্তার (২৪) ও নিবারন মাঝি (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হতাহতরা গোসাইলডাঙ্গায় পূজা দেখে রাতে টেম্পু করে নগরীর ইপিজেড এলাকার বাসায় ফিরছিলেন। পথে রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বলে এসআই হামিদুল জানান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে সাগরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।