২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া শহরে প্রকাশ্যে জবাই করে হত্যা

বগুড়া শহরে এক ব্যক্তিকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 05:44 PM

Updated : 25 Apr 2022, 04:46 PM

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শহরের অন্যতম ব্যস্ত এলাকা রাজাবাজারের সামনের সড়কে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

নিহত জিয়াউল হক জিয়া ওরফে জেলহজ (৪২) বগুড়া শহরের ধরমপুর এলাকার রইচ উদ্দিন সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজাবাজারের ভেতর থেকে একদল যুবক জিয়াকে ধাওয়া করে। জিয়া পালিয়ে যাওয়ার সময় রাজাবাজারের সামনের সড়কে পড়ে যান। সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় হামলাকারীরা।

সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।

জিয়ার হাতে একটি মামলার নথি ছিল জানিয়ে ওসি বলেন, “সম্ভবত জমিজমা সংক্রান্ত মামলার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।”

অপরাধীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।