দিনাজপুরে মেয়রের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।
ওই পৌরসভায় কর্মরত প্রকৌশলী আব্দুস সাত্তারসহ পৌর কর্মচারীরা জানান, সাধারণত এ কাজে ধানের তুষ ব্যবহার হয়।
কিন্তু কাজটি মেয়র সরাসরি তত্ত্বাবধান করছেন। তাই তার পরামর্শে জ্বালানি হিসাবে তুষের পরিবর্তে স্যান্ডেল ব্যবহার করা হচ্ছে।
পৌরসভা কার্যালয়ের সামনে আরো কয়েক বস্তা স্যান্ডেলের স্তূপ রাখা হয়েছে বলেও জানান তারা।
পাহাড়পুরের বাসিন্দা মাহফুজুল হক জানান, সোমবার বিষয়টি জেলা প্রশাসককে ফোনে জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন তিনি।
জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও পরে এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
মঙ্গলবার বিকেলে এ বিষয়ে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
