১১ উপ-সচিবের দপ্তর বদল
জনপ্রশাসনের ১১ জন উপ-সচিবের দপ্তর বদল হয়েছে।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব কাজী নাজির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং বাংলদেশ স্টেশনারী অফিসের উপ-পরিচালক মীর মো. নজরুল ইসলামকে ধর্ম মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসাবে বদলির আদেশাধীন উপ-সচিব মো. মনিরুজ্জামানকে বিমান পরিবহন মন্ত্রণালয় এবং বিআরটিসির উপ-পরিচালক এস এম ফেরদৌস আলমদে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের উপ-সচিব এস এম সেলিম রেজাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ মোহাম্মদ বিল্লাল হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বরিশালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মজিদকে বাণিজ্য মন্ত্রণালয়ে, ওএসডি উপ-সচিব নুরুন আখতারকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এবং আশ্রায়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নুরুন্নবীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলমগীর হোসেনকে বাংলাদেশ ফরমস্ ও প্রকাশনা অফিসের উপ-পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জেন্ডার এনজিও অ্যান্ড স্টেকহোল্ডার পার্টিসিপেশন ইউনিটের উপ-প্রধান মোহাম্মদ আল আমিনকে বিজি প্রেসের উপ-পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।
