২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় গেল ভাই-বোনের প্রাণ

সাতক্ষীরা শহরে ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেলআরোহী ভাই বোনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 11:56 AM

Updated : 22 Aug 2022, 07:13 PM

নিহতরা হলেন- সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তৌফিকা জামান রুহিনা (১২) ও তার ভাই মেহেদী হাসান তামিম (২২)।

তারা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আব্দুল জলিলের সন্তান।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, সকালে তামিম তার ছোট বোনকে মোটর সাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে তামিম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পথচারী এক নারীকে ধাক্কা দিয়ে তার বাইক রাস্তার মাঝখানে চলে আসে।

এ সময় আশাশুনি থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয়।

স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ওসি গোলাম রহমান জানান।